Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

রাত পোহাতেই জামিন,জুলাই আন্দোলনে হামলার আসামিকে ফুলের মালা দিয়ে বরণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাত পোহাতেই জামিন,জুলাই আন্দোলনে হামলার আসামিকে ফুলের মালা দিয়ে বরণ

সিলেটে রাতে গ্রেফতার হয়ে দুপুরেই জামিনে বের হয়ে গেছেন জুলাই আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা জাকারিয়া আহমদ।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। 

 

জানা গেছে, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় সিলেট মহানগরে পাঁচ মামলার এজহারভুক্ত আসামি ছিলেন তিনি। এছাড়া সংগঠনের অর্থ আত্মসাৎসহ নানা কারণে সমালোচিত ছিলেন এই নেতা। 

 

এদিকে দুপুর থেকেই সিলেটের শ্রমিক নেতারা আদালত প্রাঙ্গনে গিয়ে উপস্থিত হোন। পরে জামিনে মুক্তি পেলে জাকারিয়ার গলায় ফুলের মালা দেন শ্রমিকরা। পরে আদালত চত্বরে মিছিলও করেন তারা। 

 

উল্লেখ্য, জামিনে বের হওয়া জাকারিয়া সিলেট জেলা সিএনজিচালিত আটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি। এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।