Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

রাজশাহীতে পাট বোঝাই ট্রাকে আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রাজশাহীতে পাট বোঝাই ট্রাকে আগুন

রাজশাহীর মোহনপুর উপজেলায় পাট বোঝাই একটি ট্রাকে আগুন লেগেছে। এতে কিছু পাট পুড়ে গেলেও ট্রাকের কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহনপুরের খাড়ইল এলাকায় যমুনা জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।

   

জানা গেছে, গভীর রাতে ট্রাকটি পাট নিয়ে এই জুট মিলেই এসেছিল। রাতে ফটক না খোলায় জুট মিলের সামনেই পাট নিয়ে অপেক্ষা করছিল ট্রাকটি। কীভাবে ট্রাকে আগুন লেগেছে তা কেও বলতে পারছেন না। পুলিশ তদন্ত শুরু করেছে।

   

ট্রাকটিকেও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, ‘ট্রাকটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা নিশ্চিত নই। সাধারণত এত গভীর রাতে অবরোধের সমর্থনে কোনো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে না। আমরা বিষয়টি তদন্ত করছি।

   

তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 

এদিকে বিএনপির ডাকা অবরোধের মাঝেও আজ বুধবার রাজশাহী নগরীর চিত্র স্বাভাবিক দেখা গেছে। শহরে বিএনপির কোনো কর্মসূচি চোখে পড়েনি। তবে সকালে নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

   

এছাড়া বিএনপি-জামায়াতের অবরোধ প্রতিহত করতে বিভিন্ন এলাকায় অবস্থান করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।