রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন এলাকায় বিভিন্ন দেয়ালে স্প্রে রংয়ের মাধ্যমে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। রাতের আঁধারে কে বা কারা এসব লিখে দিয়েছে দেয়ালে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর আনুমানিক রাত ২টা থেকে ৫টা পর্যন্ত রাজশাহী মহানগরী রাজপাড়া থানাধীন এলাকায় বিভিন্ন স্থানে দেয়ালে অজ্ঞাত ব্যক্তিরা স্প্রে রংয়ের মাধ্যমে জয় বাংলা স্লোগান লিখে দেয়।
মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা শহরের বিভিন্ন স্থানে এসব দেয়াল লিখনের কাজ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।





