Wednesday, 4 November 2026
শিরোনাম
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
জেলার খবর

রাজবাড়ীর নারুয়া বাজারে ভয়াবহ আগুন, একাধিক দোকান পুড়ে ছাই

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাজবাড়ীর নারুয়া বাজারে ভয়াবহ আগুন, একাধিক দোকান পুড়ে ছাই

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাটের গোডাউনসহ একাধিক দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বাজারের সার ব্যবসায়ী কাইয়ুম মোল্লার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছ‌ড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শী সাহেব আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই টিভি মেকানিকের দোকান থেকে আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

   

কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের পাটের গোডাউন, সার-কীটনাশকের দোকান, মোটরসাইকেলের গ্যারেজসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা সৈয়দ শরাফত আলী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ও পাংশা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।