Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
সারা দেশ

চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
ছবি সংগৃহিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসানো হয়েছে ৬০০টি ওয়েস্ট বিন। সায়েদাবাদ বাস টার্মিনাল, ধানমন্ডি লেক, মগবাজার, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলামোটরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বসানো হয়েছে ওয়েস্ট বিন।

 

নতুন এই ওয়েস্ট বিন সম্পর্কে সাধারণ মানুষ জানান, ‘এটি জনগণের ব্যবহারের জন্য স্থাপন করা হয়েছে। কেউ যদি কোথাও একটি কাগজ পড়ে থাকতে দেখেন, তাহলে সেটি তুলে বিনের ভেতরে ফেলে দিতে পারবেন। এমন উদ্যোগ নেয়া খুবই ভালো হয়েছে। প্রতিটি জায়গায় এ ধরনের বিন স্থাপন করা হলে পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে। কেউ বিনটি চুরি করে নিয়ে যাওয়া বা অন্য কোনো উপায়ে সরিয়ে নিয়ে নিজের কাজে ব্যবহার করতে পারবে না। এটি নিঃসন্দেহে একটি খুবই ভালো পদক্ষেপ।’

 

তারা আরও বলেন, ‘প্রতি বছর সরকারকে এসব বিন কেনা এবং বিভিন্ন জায়গায় নতুন করে স্থাপন করতে গিয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এ জন্য প্রচুর অর্থ ব্যয় হয়। আমার মনে হয়, এই নতুন বিনগুলো স্থাপনের ফলে ভবিষ্যতে আর এ ধরনের ক্ষতির মুখে পড়তে হবে না।’

 

প্রতিটি ওয়েস্ট বিনের ওজন ২০০ থেকে ২৫০ কেজি। ফাইবার ও সিমেন্টে তৈরি হওয়ায় চুরি করে বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

 

এ বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার জানান, ‘আমরা আগেও এ ধরনের বিন স্থাপন করেছিলাম। কিন্তু সেগুলো টেকসই হয়নি। কয়েক দিন পরই সেগুলো চুরি হয়ে যায়। তবে এই বিনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি ফাইবার ও সিমেন্ট দিয়ে তৈরি। ফলে এর কোনো পুনর্বিক্রয়মূল্য নেই। কেউ এটি চুরি করে নিয়ে গেলেও কিছুক্ষণ পর আবার ফেলে দিয়ে যাবে। কারণ, এটি নিয়ে কারও কোনো লাভ হবে না।’

 

এর আগে ওয়েস্ট বিন স্থাপনে কোটি কোটি টাকা ব্যয় করলেও রক্ষণাবেক্ষণের অভাব ও চুরির কারণে সুফল ধরে রাখতে পারেনি দুই সিটি করপোরেশন।

 

আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পুরো দক্ষিণ সিটিতে পর্যায়ক্রমে এ ধরনের ওয়েস্ট বিন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম।

 

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ১০০টি ডাস্টবিন দিয়েছি। সেখানকার শিক্ষার্থীরাও যেন এগুলো ব্যবহার করে, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি। একই সঙ্গে ধীরে ধীরে পুরো ঢাকাকে এ কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনো উচ্ছিষ্ট বা বর্জ্য রাস্তায় কিংবা ফুটপাতে পড়ে না থাকে। মানুষ যেন ফুটপাত বা রাস্তায় ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলে, সে লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।’

 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি এলাকাতেও এই ওয়েস্ট বিন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।