Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানী থেকে আ.লীগ নেত্রী ঝুমাসহ গ্রেপ্তার ৭

admin • 05 Nov 2025, 01:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানী থেকে আ.লীগ নেত্রী ঝুমাসহ গ্রেপ্তার ৭

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবার (০৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

 

তিনি জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।