Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

Mohiuddin Ahmad Tanveer • 05 Feb 2023, 01:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদেরকে আটক করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, আসামিদের কাছ থেকে ২০৫ গ্রাম ওজনের ১১৫ পুরিয়া হেরোইন, ৮৫৮ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল ও ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।