Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বরে ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৭১৯ পিস ইয়াবা, ৩ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, ৯০ গ্রাম ৩৯ পুরিয়া হেরোইন, ২ বোতল দেশি মদ, ১০ ক্যান বিয়ার ও ১১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।