Monday, 19 October 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৭

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 

শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (৩০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৭ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৩ কেজি ৬২৫ গ্রাম গাঁজা ছাড়াও ১০৪ গ্রাম (২০৯ পুরিয়া) হেরোইন জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।