Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯

admin • 14 Apr 2023, 11:17 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৩ হাজার ২৬৫ পিস ইয়াবা, ১৪ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৫৯ বোতল ফেন্সিডিল, ২লিটার দেশি মদ ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।