Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

রাজধানীতে তিন নারীর অস্বাভাবিক মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে তিন নারীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় তিন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- রুমা আক্তার (১৯), নাদিয়া আক্তার (৩৭) ও গোল নাহার বেগম (৫১)।

 

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ বলেন, ‘রবিবার (১ ডিসেম্বর) রাতে মুগদা খাল পাড় এলকায় বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিন দিবাগত রাতে একই থানাধীন মানিকনগরের বাসা থেকে কম্বোডিয়া প্রবাসী আবু তাহেরে স্ত্রী নাদিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

’ তিনি জানান, পুলিশের ধারণা পারিবারিক কলহ থেকে ঘটনা দুটি ঘটে থাকতে পারে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

 

অপরদিকে, ঢামেক হাসপাতাল থেকে গোল নাহার বেগমের মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন জানিয়েছেন, গত শনিবার ওই নারীকে মতিঝিল থানা এলাকা থেকে অসুস্থ অবস্থায় জনৈক ব্যক্তি ঢামেক হাসপাতালে ভর্তি করান।

 

সেখানে চিকিৎসা ধীন অবস্থায় রবিবার বিকেলে তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।

জানা যায়, মৃত গোল নাহার বেগম ডেমরার কোনাপাড়া শান্তিনগর এলাকার সানাউল্লাহর স্ত্রী। তার ছেলে অনিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মা।

   

পরে শনিবার সংবাদ পাই মা হাসপাতালে ভর্তি, তার অবস্থা আশংকাজনক। পরে হাসপাতালে গিয়ে মাকে অজ্ঞান অবস্থায় পাই। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।