Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার

admin • 13 Nov 2025, 10:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহের পাশে একটি ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, জাতীয় ঈদগাহ মাঠের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে কে বা কারা দুটি প্লাস্টিকের ড্রাম রেখে গেছে। একটি ড্রাম খুলে ভিতরে খণ্ড-বিখণ্ড মানবদেহ পাওয়া যায়, সঙ্গে মাথাও রয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, পরিত্যাক্ত নীল রঙের দুটি ড্রাম দেখে সন্দেহ হয়। পরে খুলে দেখা যায়, একটিতে চাল অন্যটিতে মানুষের দেহের খণ্ডিত অংশ।

তিনি বলেন, লাশের মাথার অংশটুকু স্পষ্ট বোঝা যায়। মুখে দাঁড়িও রয়েছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এদিকে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন ছিল আজ। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণা করে। ফলে এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। হাই কোর্টের সামনে ও পুরো এলাকাতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর কড়া নজরদারি চলে।

এ অবস্থার মধ্যেই লাশ ও চালের ড্রাম দুটি হাই কোর্ট এলাকাতে পড়েছিল। দুপুরেও স্থানীয় লোকজন সেটি পড়ে থাকতে দেখেন। পরে সন্দেহ হলে তারা পুলিশ ডাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।