Monday, 19 October 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৩৩২ পিস ইয়াবা, ২ কেজি ২১৯.৫ গ্রাম হেরোইন ও ৭ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।