Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

রাজধানীতে ককটেল নিক্ষেপের সময় ছাত্রলীগকর্মী আটক

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
রাজধানীতে ককটেল নিক্ষেপের সময় ছাত্রলীগকর্মী আটক

রাজধানীতে অটোরিকশায় এসে ককটেল নিক্ষেপের সময় এক ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিরপুরের কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে।

 

‎আটক ব্যক্তির নাম মো. নাইম (২২)। তিনি কাফরুল এলাকায় বসবাস করেন।

 

স্থানীয়রা জানান, মিরপুর ১৪ নম্বরে কাফরুল থানার সামনে প্রধান সড়কে একটি অটোরিকশায় করে একজন এসে ককটেল নিক্ষেপ করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণ হয়। পরে অটোরিকশাসহ একজনকে আটক করে তার কাছ থেকে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।‎

 

‎এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় কাফরুল থানা-পুলিশ ওই ব্যক্তি আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।