Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

 

নির্বাচনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা নিজ নিজ হলে নির্ধারিত ভোটকেন্দ্রে ভোর থেকেই ভিড় জমাচ্ছেন। ভোট শুরুর আগেই অনেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

 

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

 

এবারের রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়ছেন। ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

 

রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসু ও সিনেট নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী এবং হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আরও ৬০০ জন।

 

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব।

 

ভোট দিতে এসে শিক্ষার্থীরা জানিয়েছেন, “জীবনে প্রথমবার ভোট দিচ্ছি, এটা আমাদের জন্য আনন্দের দিন। আশা করি, এরপর থেকে নিয়মিতভাবে রাকসু নির্বাচন হবে এবং বিজয়ীরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।