Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে টিসিবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে টিসিবি

আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে, সরকারি বাণিজ্যিক সংস্থা-টিসিবি। এজন্য সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে।

 

গত রমজানে সময় খেজুরের মান নিয়ে প্রশ্ন উঠে। ভোক্তা পর্যায়ে অসন্তুষ্টি দেখা দেয়। এবার স্বল্প মূল্যে ভালো মানের খেজুর বিক্রি মিলবে বলে আশা করছেন ডিলার ও ভোক্তারা।

 

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ন কবির জানান, এবারও রমজানে ডাল, তেল, চিনির সাথে ভোক্তা পর্যায়ে বিক্রি হবে খেজুর ও ছোলা। ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

 

তিনি আরও জানান, টিসিবি কোনো পণ্য আমদানি করলে সেটা প্রি-শিপমেন্ট ইন্সপেকশন হয়। ওই দেশের টেস্টিং কোম্পানির সার্টিফিকেট ছাড়া পণ্য আনা হয় না। কোনো নিম্নমানের পণ্য বিদেশি কোনো দেশ ছাড়করণের অনুমতি দেয় না বলেও জানান তিনি।

 

২০ হাজার টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্য তেল, ১০ হাজার টন চিনির পাশাপাশি রমজান মাসে ১০ হাজার টন ছোলা ও দেড় হাজার টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে, টিসিবি। সারাদেশে টিসিবির ডিলার আছে ৮ হাজার ২৫০ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।