Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

রংপুরে ৯৩ জন প্রতিবন্ধী পেলেন যুবলীগের হুইলচেয়ার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রংপুরে ৯৩ জন প্রতিবন্ধী পেলেন যুবলীগের হুইলচেয়ার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় ৯৩ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছে রংপুর জেলা যুবলীগ।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

মহতী এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সদস্য ওয়াসিমুল বারি শিমু, যুবলীগ নেতা আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, মেরাজুল ইসলাম মেরাজ, আব্দুস সোবহান মিয়া প্রমুখ।

এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান নেতৃবৃন্দ। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।