Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

যুবদল কর্মী হত্যা, ডিবির সেই কনক কারাগারে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যুবদল কর্মী হত্যা, ডিবির সেই কনক কারাগারে

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় আসামি তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন এ আদেশ দেন।

 

এর আগে, কনককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

 

ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কনককে গ্রেপ্তার করা হয়।

 

জানা গেছে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের কর্মী শাওন নিহত হন।

 

এরপর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখেছেন বলে অভিযোগ করেছিলেন। সে সময় গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।