Sunday, 1 November 2026
শিরোনাম
ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা
এক্সক্লসিভ

যাত্রীবাহী বাসে ঢাবি শিক্ষার্থীদের পিকনিক বাসের ধাক্কা, নিহত ২

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
যাত্রীবাহী বাসে ঢাবি শিক্ষার্থীদের পিকনিক বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী পিকনিকের বাসের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী এ কে ট্রাভেলস পরিবহনের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হন। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। এ ঘটনায় দুই যাত্রী নিহত ও ৪ জন আহত হন।

 

নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর ছেলে মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।

 

নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনি বাসের দুই যাত্রী নিহত হয়। গাড়ি ও চালককে আটক করা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।