Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যাত্রাবিরতির দাবিতে জামালপুরে ট্রেন থামিয়ে মানববন্ধন

admin • 28 Oct 2025, 10:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যাত্রাবিরতির দাবিতে জামালপুরে ট্রেন থামিয়ে মানববন্ধন

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গামী তিস্তা এক্সপ্রেস ট্রেন নরুন্দি স্টেশনে পৌঁছালে এলাকাবাসী ট্রেনটি থামিয়ে বিক্ষোভ শুরু করেন। এক ঘণ্টা ১৫ মিনিট পর দুপুর ১টা ৩০ মিনিটে তারা ট্রেনটি ছেড়ে দেন।

 

মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামনুরী ইমামসহ আরো অনেকে বক্তব্য দেন।

 

বক্তারা বলেন-‘জামালপুর সদর উপজেলার নরুন্দি, বাশচড়া, ঘোড়াধাপ, ইটাইল ও তুলশীরচর এই পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ নরুন্দি রেলস্টেশনের ওপর নির্ভরশীল। সড়কপথে চলাচলে নানামুখী দুর্ভোগ পোহাতে হয়। তাই এই স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা ও দ্রুত দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ করা এখন সময়ের দাবি।

 

মানববন্ধনে ইউসুফ আলী নামে একজন বলেন- ‘দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের দাবি নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক। এই দাবি শুধু কয়েকজনের নয়, পুরো ইউনিয়নের প্রায় এক লাখ ৪০ হাজার মানুষের। রেলপথই আমাদের প্রধান যোগাযোগ মাধ্যম, অথচ অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত।”

 

নরুন্দি রেলওয়ে স্টেশন কর্মকর্তা মো. মাহমুদুল হক বলেন-‘যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এ সময় তিস্তা এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা ট্রেন চলাচল স্বাভাবিক করে দেন। আমি এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।