Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
জেলার খবর

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠের পুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাকিব বলেন, আজ রাত সাড়ে ৯টার দিকে কাঠের পুল এলাকার ড. মাহবুব মোল্লা কলেজের সামনে এক যুবক পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে আমরাসহ যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) আসাদুজ্জামান বলেন, জাতীয় জরুরি সেবার মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আমরা নিহত যুবকের পরিচয় জানতে পারিনি। সিআইডির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।