Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যমুনায় তলিয়ে গেছে দুই নৌকা, এক শ্রমিক নিখোঁজ

admin • 16 Nov 2023, 07:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যমুনায় তলিয়ে গেছে দুই নৌকা, এক শ্রমিক নিখোঁজ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে তিনটি নৌকার সংঘর্ষে বালুবাহী দুটি নৌকা তলিয়ে গেছে। এ সময় একজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ শ্রমিকের নাম মো. আকুব্বর (৫৫)।

 

তিনি কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ এলাকার মৃত কাছেদ আলীর ছেলে।

 

চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকায় থাকা আট শ্রমিকের মধ্যে সাতজন সাঁতরে তীরে এসেছেন। আকুব্বর নামের এক শ্রমিক পানিতে তলিয়ে গেছেন।

   

তিনি আরো জানান, খবর পেয়ে বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করছে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।