Sunday, 1 November 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫
জেলার খবর

যথাযথ মর্যাদায় খোকসায় মহান বিজয় দিবস পালিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
যথাযথ মর্যাদায় খোকসায় মহান বিজয় দিবস পালিত

বর্ণাঢ্য নানা আয়োজনে কুষ্টিয়ার খোকসায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা হয়।

দিবসটি উপলক্ষে ১৬'ডিসেম্বর সোমবার বিজয় র‍্যালি ও ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রদীপ্ত রায় দীপন, সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও অসহায় পরিবারে বিশেষ খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।