Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মৎস্য ও মৎস্য পণ্যের মান নিয়ন্ত্রণ আইনের খসড়া নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

admin • 12 Jun 2023, 07:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মৎস্য ও মৎস্য পণ্যের মান নিয়ন্ত্রণ আইনের খসড়া নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত মৎস্য ও মৎস্য পণ্যের পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন-২০২৩ এর খসড়া বাতিল দাবি করে মানববন্ধন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি'র) ফিশারিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা

সোমবার (১২জুন) দুপুর ২টা দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিশারিজ গ্র‍্যাজুয়েটদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাছান, সহকারী প্রক্টর পার্থ সারথী দাশ, সহকারী প্রক্টর সৈয়দ আরিফুল হক, ছাত্রলীগের আহ্বায়ক কাওছার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ইসলাম তুষার, সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মুনতাসীর মাহমুদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন -'মৎস্য সেক্টরকে টিকিয়ে রাখার পাশাপাশি সামনের দিকে এগিয়ে নিতে হলে ফিসারিজ গ্রাজুয়েট, এক্সপার্ট সহ সকল স্টেকহোল্ডারদের ভূমিকা অপরিসীম। তাই অবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।