Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

মোহাম্মদপুরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

‎রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ‎বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর কাদেরবাদ হাউজিং এ হাই হেরিটেজ বিল্ডিং নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

‎ভবনের বাসিন্দারা জানান, ভবনের ২য় তলায় বিদ্যুৎ এর সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চতুর্থ তলা পর্যন্ত চলে যায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে লোকজন আতঙ্কিত হয়ে বিল্ডিং এর মধ্যে ছোটাছুটি করে এবং কিছু লোক ছাদে চলে যায়। এরপর আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুইটা ইউনিট এসে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎ ‎ফায়ার সার্ভিসের আসাদগেট কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চলে যায়। এরপর সেনাবাহিনীর টিম এসে উৎসুক জনতা সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসকে কাজ করতে সহযোগিতা করে। এ ঘটনায় কোনো প্রকার আহত বা অগ্নিদগ্ধ হয়নি।  বর্তমানে আগুন সম্পূর্ণরূপে নেভানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।