Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী ডাকাতি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী ডাকাতি

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শ্যামলী পরিবহনসহ বেশ কয়েকটি যানবাহনে ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় পরিবহনের চালকও চালকের সহকারী আহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) রাত ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী অংশের আকুবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া শ্যামলী পরিবহনের যাত্রী হাফিজুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণ, অ্যাম্বুলেন্স, হাইস, মাইক্রোবাস, আলগামন নসিমনসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। ২০/২৫ জনের ডাকাত দলের সদস্যরা এয় সব গাড়িতে ডাকাতি করে প্রায় ২০-২৫ জন পথচারীর টাকা পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

 

তিনি আরো বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক শ্যামলী গাড়িতে ভেতরে প্রবেশ করতে চাই। চালক মুস্তাফিজুর রহমান স্বপন ও তার সহকারী বাধা প্রদান করেন। একপর্যায়ে জোরপূর্বক গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চালকের সহকারীকে পিটিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে চালক স্বপনের শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

 

শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনের ভাই হাফিজুল ইসলাম জানান, ডাকাতদলের সদস্যরা স্বপনের মুখ থেকে নাক বরাবর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

 

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।