Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেন লিটন মিয়া

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেন লিটন মিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণার অংশ হিসেবে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে মো. লিটন মিয়া বি.এ কে মনোনীত করেছে দলটি।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করেন।

 

লিটন মিয়া দীর্ঘদিন ধরে জামালপুর জেলা যুব অধিকারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড, গণসংযোগ, এলাকায় তরুণদের সংগঠিতকরণসহ দলের হয়ে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

 

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক দক্ষতা, এলাকা ভিত্তিক জরিপ, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি এই চারটি বিষয়ের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতেই তাকে জামালপুর-৩ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই মেলান্দহ ও মাদারগঞ্জ এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 

মনোনয়ন পেয়ে মো. লিটন মিয়া বলেন, এই আসনে আমার আরও দুইজন যোগ্য সহকর্মী ছিলেন। আমরা সবাই একই দলের কর্মী, তাই সবাইকে সঙ্গে নিয়েই তারুণ্যের নেতৃত্বে একটি ইতিবাচক ও অগ্রগতিমুখী বাংলাদেশ গড়তে চাই। জনগণই আমাদের শক্তি, তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

 

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, দ্বিতীয় ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে অধিকাংশই তরুণ ও নতুন নেতৃত্ব। এতে রাজনীতিতে নতুন উদ্যম ও পরিবর্তনের সুযোগ তৈরি হবে বলে তারা মনে করেন। তারা আরও মনে করেন, লিটন মিয়ার মনোনয়ন ঘোষণায় জামালপুর-৩ আসনের নির্বাচনী মাঠ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।