Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জেলার খবর

মেলান্দহে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মেলান্দহে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও এক আইনজীবীকে অপহরণের চেস্টা কারী জাহিদুল হক জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মুন্সী নাংলা পূর্বপাড়া মসজিদ ও গোরস্থানের জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, অ্যাডভোকেট শিলা, জাহানারা বেগম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা নাংলা মুন্সিপাড়ার গোরস্থান ও মসজিদের জমি জোরপূর্বক দখলকারী জাহিদুল হক জুয়েল ও নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অ্যাডভোকেট জাকির হোসেন সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।