Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

মেলান্দহে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেলান্দহে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জামালপুরের মেলান্দহে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম -সেবা) এর সাথে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা অক্টোবর) জামালপুরের মেলান্দহ থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপি, জামায়াত, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকা নেতৃবৃন্দ সহ শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সভায় মেলান্দহ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা একেবারেই নিরপেক্ষ। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না। পুলিশের কোন কর্মকর্তা যদি অন্যায়ভাবে কাউকে হয়রানি করে বা দূর্নীতির সাথে জড়িত থাকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাসও প্রদান করেন।

 

আগামী দ্রুত সময়ে সনাতন ধর্মালম্বিদের দূর্গোৎসবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কেহ না ঘটাতে পারে সে ব্যপারে সকল মহলের সজাগ ও সচেতন থাকার আহবান জানান। তিনি ইভটিজিং, মাদক, অস্ত্রবাজী, অবৈধ দখলবাজী ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজেকে অবিচল থাকার ঘোষনা দেন।

এছাড়াও সমাবেশে মেলান্দহের আইন-শৃঙ্খলা রক্ষাসহ পুলিশের সামগ্রিক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত দাস।

 

বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মজিবর রহমান আজাদী, ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীন। উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ উপজেলা পূজা উদযাপন কমিটির সভা শ্রী ধ্রুবজ্যৌতি ঘোষ মুকুল, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র নাহা, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষের শিক্ষার্থী মাশরাফি প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।