Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
জাতীয়

মেয়ের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
মেয়ের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

রাজধানীর শাহজাহানপুরে মেয়ের সঙ্গে অভিমান করে মা সুমি আক্তার (৩৫) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫) শাহজাহানপুরের গুলবাগে এ ঘটনাটি ঘটে।

 

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে সুমি আক্তারের পিতা আব্দুল জলিল বলেন, আমাদের বাড়ি ভোলার লালমোহন থানার চর লক্ষ্মী গ্রামে। আমার মেয়ে গুলবাগে হাজির বাড়িতে স্বামী পায়েল এবং সন্তানকে নিয়ে ভাড়া থাকত।

 

আজ দুপুরের দিকে আমার নাতনি মাহী দুষ্টুমি করতে থাকে। এতে তার মা রেগে গিয়ে শাসন করার চেষ্টা করে। সন্তানকে শাসন করতে না পেরে অভিমানে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেলে ঘরের দরজা ভেঙে দেখি আমার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।