Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সিগঞ্জে পতিত জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

admin • 15 Apr 2024, 01:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে পতিত জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ায় পতিত জমি থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যার পর মরদেহটি ওই জমিতে রেখে দেওয়া হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে স্থানীয় কৃষকরা প্রতিদিনের মতো মাঠে যাচ্ছিলেন। এসময় জমিতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আল আমিন মিয়াকে জানান। পরে আল আমিন মিয়া ঘটনাটি থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। এসময় মরদেহের পাশে একটি কেচি পড়ে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারীর পড়নে ছিল কালো বোরকা। তার গলায় জখমের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।