Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুগদা হাসপাতাল থেকে নবজাতক চুরি

admin • 05 Oct 2023, 08:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুগদা হাসপাতাল থেকে নবজাতক চুরি

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৮ দিন বয়সী ছেলে নবজাতক চুরি হয়েছে। হাসপাতালের গাইনি বিভাগ থেকে এই নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ঘুমন্ত মায়ের কোল থেকে নবজাতকটি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

তিনি বলেন, ভোর ৪টার দিকে মুগদা হাসপাতাল থেকে শিশু চুরি হয়েছে। গাইনি ওয়ার্ডের যেখান থেকে শিশু চুরি হয়েছে ওই ফ্লোরের কোথাও সিসিটিভি ক্যামেরা নেই। এ রকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই, এটা দুঃখজনক।

ওসি আরো বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স, আনসার সদস্যসহ ঘটনাস্থলে যারা ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে।

বাচ্চাকে উদ্ধারের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। চুরি যাওয়া নবজাতকের খালা বৃষ্টি আক্তার বলেন, ‘১৮ দিন আগে আমার বোনের সিজারের মাধ্যমে ছেলের জন্ম হয়। দুই সপ্তাহ ধরে আমরা ভালোভাবে চিকিৎসা পাচ্ছিলাম না।

ভুক্তভোগী মা বন্যা আক্তারের এটি দ্বিতীয় সন্তান। নাম এখনো রাখা হয়নি। স্বামী কাওসার পেশায় রিকশাচালক। তারা সবুজবাগ থানার ছাপড়া মসজিদ এলাকায় বসবাস করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।