Monday, 23 November 2026
শিরোনাম
নাশকতা-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় গোপালগঞ্জে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
সারা দেশ

মুখে কথা নেই কানেও শোনেন না, শুধু মনের ভাষায় পূর্ণতা পেল নতুন জীবন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মুখে কথা নেই কানেও শোনেন না, শুধু মনের ভাষায় পূর্ণতা পেল নতুন জীবন
ছবি সংগৃহিত

বাড়িজুড়ে স্বজনদের আনন্দ-উল্লাস আর বিয়ের আয়োজন। তবে বর-কনের মুখে কোনো কথা নেই, নেই শব্দের আদান-প্রদান। ইশারা আর চোখের ভাষাতেই প্রকাশ করছেন ভালোবাসার সব আবেগ-অনুভূতি। কারণ বর ও কনে দুজনেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। 

শারীরিক এই সীমাবদ্ধতা তাদের নতুন জীবন শুরুর স্বপ্নকে থামাতে পারেনি। পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের জীবনসঙ্গী হয়েছেন তারা। 

তাদের এই বিয়ে শুধু দুটি মানুষের নতুন জীবনের সূচনা নয় বরং ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও মনের ভাষার এক অনন্য গল্প। যেখানে শব্দের প্রয়োজন হয়নি, প্রয়োজন হয়নি মুখের কথার। ইশারা আর অনুভূতির মধ্য দিয়েই গড়ে উঠেছে নতুন এক সম্পর্ক। 

বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে ঢাকা সাভারের নুর হোসেনের মেয়ে নিলিমা জাহান নিতু।  

জানা গেছে, পারিবারিকভাবে দুই পরিবারের সম্মতিতে শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর-কনে দুজনই জন্ম থেকে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা তাদের স্বাভাবিক জীবনযাপন কিংবা সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালোবাসায় বেড়ে উঠেছেন তারা। 

বরের বাবা গোলাম আজম বলেন, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। মেয়েটিও বাক প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে কনেকে বাড়িতে নিয়ে আসা হবে। 

তিনি আরও বলেন, আমার ছেলে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।