Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি লেপন’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি লেপন’
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ কে বা কারা ‘কালি দিয়ে বিকৃত’ করেছে। স্থানীয়দের দাবি, সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।   স্থানীয় সূত্রে জানা যায়, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মীর মুগ্ধের একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা রয়েছে।   ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হলে সেই স্থানেই মীর মুগ্ধের ছবি প্রতিস্থাপন করা হয়।   একাধিক স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই দিন আগে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে চিনাইরে বিরোধ সৃষ্টি হয়েছিল। এ নিয়ে উত্তেজনাও বিরাজ করছিল। সেই বিরোধের জেরেই কেউ উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনার মাধ্যমে অন্যদের ফাঁসানোর চেষ্টা করতে পারে বলে তারা মনে করেন।   মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এ ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।