Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

মিরপুরে ২টি ককটেলসহ ১ যুবক গ্রেপ্তার

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মিরপুরে ২টি ককটেলসহ ১ যুবক গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম নাঈম (২২)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে রাজধানীর মিরপুর-১৪ থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ নম্বর থেকে নাঈমকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি ককটেল জব্দ করা হয়। আটক নাঈম আওয়ামী লীগের কর্মী। তিনি নাশকতা ঘটাতে ককটেল বহন করছিলেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি জনজীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। রাজধানীতে জনজীবন মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে সড়কে যানবাহনের চলাচল কম দেখা গেছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।