Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মিরপুরে মোটরসাইকেল গ্যারেজে আগুন

admin • 06 Jan 2025, 10:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মিরপুরে মোটরসাইকেল গ্যারেজে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে ফায়ার সার্ভিস ট্রেনিং কেন্দ্রের বিপরীত পাশে মোটরসাইকেলের গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

আজ সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

 

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।