Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

মিমিকে হজম করা কষ্টকর : আবির

admin • 27 Sep 2023, 12:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মিমিকে হজম করা কষ্টকর : আবির

প্রথমবার টালিউড তারকা মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এই প্রথম পূজায় হাত ধরাধরি করে পর্দায় আসছেন তারা।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘রক্তবীজের’ নায়ক-নায়িকা হয়ে পর্দায় আসছেন আবির-মিমি। সম্প্রতি একটি মজার আড্ডায় বসেন ‘রক্তবীজ’ ছবির দুই অভিনেতা আবির এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

প্রথমবার কাজ করেই মিমিকে নিয়ে আবিরের উপলব্ধি, ‘মিমিকে হজম করা শক্ত’। কথাটা আবির বলেছেন মজার ছলেই। খবর আনন্দবাজার পত্রিকার।

আবির বলেন, ‘মিমি হলো পোলাও-খাসির মাংসের যুগলবন্দি, খেতে অনবদ্য। তবে হজম করতে না পারলে চাপ আছে।’

আবিরের পাশেই ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। খানিক হেসে যেন সম্মতি জানান তিনিও। অন্যদিকে আবিরকে রেজালার সঙ্গে তুলনা করেন প্রবীণ এই অভিনেতা। আর দার্জিলিং চায়ের আভিজাত্যের সঙ্গে ভিক্টরের তুলনা করেন আবির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।