Monday, 26 October 2026
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন
এক্সক্লসিভ

মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে কুরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক বক্তা। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু বরণ করেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)।

 

তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। ফরিদুল আড়াই বছর বয়সী একমাত্র ছেলে সন্তানের জনক।

স্থানীয়রা ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কুরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণ পর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঞ্চেই ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক, স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।