Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

মাশরাফির আসনের সব পূজামণ্ডপে থাকবে সিসি ক্যামেরা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মাশরাফির আসনের সব পূজামণ্ডপে থাকবে সিসি ক্যামেরা

নড়াইল–২ আসনের সব পূজামণ্ডপে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা। নিজ উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামরার আওতায় রাখার কথা জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে নড়াইল কেন্দ্রীয় টাউন কালীবাড়ী মন্দিরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। আসন্ন দুর্গা পূজা উৎসবমুখর এবং নিরাপদে আয়োজনের লক্ষ্যে জেলা পূজা উদ্‌যাপন কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।

মাশরাফি বলেন, ‘পূজার নিরাপত্তায় আমার নিজ উদ্যোগে নড়াইল-২ আসনের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা দেওয়া হবে।’

নড়াইল–২ এর এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা আস্থা রাখেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ, আওয়ামী লীগ কাজ করছে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনাদের কিছু হবে না। আমরা আপনাদের সঙ্গে আছি।’

অনুষ্ঠানে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মন্দির ও পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

নড়াইলে এ বছর ৫৭১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় শান্তি, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় আনসার সদস্য, পুলিশ ও র‌্যাব টহল দেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।