Sunday, 1 November 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫
জেলার খবর

মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে

মায়ের স্বপ্ন পূরণে জয়পুরহাটে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন জাকারিয়া নামের এক যুবক। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।

 

বর জাকারিয়া পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের নেজামদ্দিনের ছেলে ও কনে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের আনিছুর রহমানের মেয়ে সুমি আকতার।

 

জাকারিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, তার বড় মা বেঁচে থাকতে অসিয়ত করেছেন যদি কখনো তাদের ছেলে সন্তান হয় তাহলে সে যেন হাতির পিঠে চড়ে বিয়ে করেন। সেই অসিয়ত বাস্তবায়ন করতে জাকারিয়া ২০ হাজার টাকায় হাতি ভাড়া করেন। হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাওয়ার ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে শত শত মানুষ ভিড় জমায়।

 

নববধূ সুমি আকতার বলেন, আমার স্বামী হাতির পিঠে বসে বিয়ে করতে আসায় খুব ভাল লেগেছে। কারণ এভাবে বিয়ে সবার ভাগ্যে হয় না। এজন্য আমি খুব খুশি।

 

জাকারিয়া আরো বলেন, হাতি ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য। অনেক খুঁজে একদিনের জন্য ২০ হাজার টাকায় হাতি ভাড়া করে আনা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিষয়টি খুব উপভোগ করেছেন।

 

জাকারিয়ার চাচাতো ভাই বুলু মিয়া বলেন, জাকারিয়াদের পরিবারে ছেলে সন্তান না হওয়ায় তখন তার বড় মা অসিয়ত করেছিলো কোনোদিন ছেলে সন্তান হলে তার বিয়েতে যেন হাতি নিয়ে বিয়ে করতে যায়। তাই তার বিয়ে দেয়ার জন্য আমরা বর যাত্রী হয়ে এসেছি।

 

নববধূ সুমির বাবা বলেন, তার মেয়ের সঙ্গে জাকারিয়ার বিয়ে ঠিক হয়। সেসময় জাকারিয়ার পরিবার থেকে জানানো হয়- জাকারিয়ার মা বেঁচে থাকতে তার পুত্র সন্তান ছিল না। তখন তার মা বলেছিলেন তার একটি পুত্র সন্তান জন্ম নিলে হাতির পিঠে করে বর সেজে বিয়ে করতে যাবেন। তাই মায়ের অসিয়ত পূরণ করতে জামাই হাতি ভাড়া করে তার পিঠে চড়ে বিয়ে করতে আসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।