Monday, 23 November 2026
শিরোনাম
নাশকতা-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় গোপালগঞ্জে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
সারা দেশ

মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
ছবি সংগৃহিত

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।

 

স্বজনদের জানান শনিবার দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন স্বামী সজীব।

 

এ সময় উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। প্রতিবেশীদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।

 

পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

 

এলাকাবাসীরা জানান দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।

 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।