Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চার

মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে সোমবার ভুক্তভোগীর বাবা থানায় মামলা করলে পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ফলসাটিয়া গ্রামের মো. হাসান (২৭), সজীব মিয়া (২২), মোহাম্মদ রুবেল মিয়া (২৫) এবং মোহাম্মদ বিজয় মিয়া (২২)।

মামলার এজাহারে জানা যায়, রোববার দুপুরে ওই স্কুলছাত্রী এক বন্ধুর বাসায় যায়। দুপুর ১২টার দিকে অভিযুক্তরা বাড়িতে ঢুকে বন্ধুকে বের করে দিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয়। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়।

শিবালয় থানার অফিসার ইনচার্জ শাহ নূর এ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দোষ স্বীকার করেছেন। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।