Saturday, 14 November 2026
শিরোনাম
সারা দেশ

মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি এনামুল হকসহ আওয়ামী লীগের কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এ ছাড়া তিনি বাগমারাকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চালাচ্ছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।  

 

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।