Saturday, 14 November 2026
শিরোনাম
জাতীয়

ডিসেম্বরে দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
ডিসেম্বরে দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছয় ব্রিটিশ রাজনীতিবিদ। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের পেছনে অনুসরণ করা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষ পর্যালোচনার দাবিও তুলেছেন তাঁরা।

 

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

 

ব্রিটিশ রাজনীতিবিদদের দাবি, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে নির্যাতন, গুম ও রাজনৈতিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। দেশে ফেরার পথে, আদালতে হাজিরা দেওয়ার সময় কিংবা আটক অবস্থায় তাঁর ওপর যেন কোনো শারীরিক হামলা না হয়, সে নিশ্চয়তাও চেয়েছেন তাঁরা।

 

এ ছাড়া শেখ হাসিনা যেন নিজের পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারেন এবং তাঁর বিরুদ্ধে দেওয়া রায় ও সাজা চ্যালেঞ্জ করার ন্যায্য সুযোগ পান, সে বিষয়েও যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। যেকোনো আটকাদেশের ক্ষেত্রে স্বাধীন বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার পাশাপাশি মামলার অমীমাংসিত প্রমাণ ও অভিযোগগুলো স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন ছয় রাজনীতিবিদ।

 

এ বিষয়ে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন কনজারভেটিভ পার্টির এমপি বব, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক, স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং যুক্তরাজ্যের এমপি সিমাস লোগান।

 

শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন—এমন তথ্য প্রকাশের এক দিন পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।