এক্সক্লসিভ
জাতীয়
জেলার খবর
মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র, চট্টগ্রাম–নারায়ণগঞ্জের মেয়রেরা প্রতিমন্ত্রীর
admin
• 08 Aug 2022, 10:15 AM
• পঠিত 2 বার
ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পাচ্ছেন মন্ত্রীর মর্যাদা। উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং চট্টগ্রাম সিটির মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার ৮ আগষ্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিবকে দেওয়া হয়েছে। এতে মেয়রদের নামের পাশে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





