Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

মনোয়নয়ন ফরম কিনলেন অভিনেত্রী ঊর্মিলা

admin • 06 Feb 2024, 02:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মনোয়নয়ন ফরম কিনলেন অভিনেত্রী ঊর্মিলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। নির্বাচনের মাঠেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশ কয়েকজন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও দেখা যাচ্ছে তারকাদের। এ দলে রয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। আজ মঙ্গলবার সকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

 

দলের মনোনয়ন পেতে আশাবাদী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি জানান, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি জড়িত। সুতরাং আমি অনেক আশাবাদী। যেহেতু আমার রাজনীতির ক্যারিয়ার অনেক লম্বা। এলাকাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করেছি। মনোনয়ন পেলে কাজের পরিধিটা আরও লম্বা হবে।

 

এদিকে অপু ছাড়াও মনোনয়নপত্র কিনেছেন অভিনেত্রী শাহনূর ও সোহানা সাবা। এছাড়া সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন একঝাঁক তারকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।