Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মধ্যরাতে ফোন করে ৫০০ টাকা চান মা, সকালে মিলল মা-বাবার লাশ

admin • 06 Oct 2024, 06:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মধ্যরাতে ফোন করে ৫০০ টাকা চান মা, সকালে মিলল মা-বাবার লাশ

গাজীপুরের কোনাবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রী ও শ্রীপুরে অজ্ঞাত যুবকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে। পুলিশ জানায়, কোনাবাড়ী থানা এলাকার নিজ ঘর থেকে স্ত্রীর মরদেহ বিছানায় এবং স্বামীর মরদেহ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) ও তার স্বামী জালাল মিয়া (৪২)। তারা স্বামী-স্ত্রী ওই এলাকায় ভ্যানগাড়ির ব্যবসা করতেন।

 

নিহতের ছেলে রাব্বি বলেন, গত এক বছর আগে আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয় জালাল মিয়ার সঙ্গে। তারা উভয়ে কোনাবাড়ী থানাধীন বাইমাইল নয়াপাড়া এলাকায় আমার নানার বাসায় থাকতেন। শনিবার রাত ১২টার পর মা ফোন করে ৫০০ টাকা চায়। আমি সকালে দিবো বললে ফোন কেটে দেয়।

 

রোববার (৬ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ফোন করে বলে তোমার বাবা-মা আত্মহত্যা করেছেন। কাপাসিয়া থেকে বাড়িতে এসে দেখি মা বিছানায় পড়ে আছে বাবা ঘরের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।

 

তিনি আরও বলেন, রাতে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনে হয় এ ঘটনা ঘটায়।

 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন, সকাল ৮ টার সময় খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এছাড়া জেলার শ্রীপুর উপজেলার নিমুরিয়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।