Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মধ্যরাতে গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

admin • 10 Nov 2025, 04:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মধ্যরাতে গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
বরগুনার পাথরঘাটায় মধ্যরাতে এক গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা গৃহবধূকে কুপিয়ে আহত করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা গ্রামে। আহত গৃহবধূর নাম শিউলি খাতুন (৩৫)। তার স্বামী মৃত মাহমুদুল হাসান মাসুদ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শিউলি খাতুনের আধাপাকা বাড়ির সামনের রুমের জানালার গ্রিল কেটে ৫–৬ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। এর মধ্যে দুজন ঘরে ঢুকে শিউলির হাত ও মুখ বেঁধে ফেলে। পরে আলমারির চাবি চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কপাল ও মাথায় কোপ মেরে গুরুতর আহত করে ডাকাতরা।
ডাকাতরা ঘরে থাকা নগদ ৫–৬ হাজার টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যাওয়ার আগে তারা শিউলির হাত ও মুখের বাঁধন খুলে দিয়ে রাত আনুমানিক ৪টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে। পরে শিউলি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিউলির নিকটতম আত্মীয় ডা. বশির আহমেদ বলেন, আহত শিউলি আশংকাজনক, চিকিৎসা ও মামলার ও প্রস্তুতি চলছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।