Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর তাদের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে মোট পাঁচটি ইউনিট কাজ করেছে। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। ভবনটির অষ্টম তলায় আগুন লাগে।

আগুন লাগার পর ফায়ার ফাইটাররা জানান, ভেতরে প্রচণ্ড ধোঁয়া। ধোঁয়ার কারণে কাজ করতে কষ্ট হচ্ছে। যদিও বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।