Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হবো: ওসমান হাদি

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হবো: ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি লিখেছেন, ‘ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি পার্লামেন্টে হাজির হবো। রবিবার ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব লিখেন।

 

হাদি লিখেছেন, ভিক্ষুকের কাছ থেকেও টাকা খাওয়া লোকেরা যখন আমারে ‘ভোট ভিক্ষুক’ বলতেছে, তখন সিদ্ধান্ত নিলাম, এখন থেকে প্রতি শুক্রবার জুমার পর ভিক্ষুকের পাশে দাঁড়িয়েই আমি ভোট চাইব। হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি পার্লামেন্টে হাজির হবো, ইনশাআল্লাহ।

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইতিমধ্যে তিনি প্রচার চালাচ্ছেন। মসজিদে নামাজের পর তার লিফলেট বিতরণের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর পক্ষে-বিপক্ষে শুরু হয় আলোচনা-সমালোচনা।

 

ইনকিলাব মঞ্চ হলো একটি সাংস্কৃতিক সংগঠন, যা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার দ্বারা অনুপ্রাণিত হয়ে শরীফ ওসমান হাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মূল লক্ষ্য হলো—সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা।

 

উল্লেখ্য, ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।